মন চায় না দিতে বিদায়

মন চায় না দিতে বিদায়
কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায় , জীবন পথের আলোক রেখায় ভালো থাকবেন ম্যাম*
হ্যাঁ দীর্ঘ 23 বছরের শিক্ষকতার পর অবসর নিলেন শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা শম্পা বসু মহাশয়া। আজ তিনি হাসিমুখে বিদায় নিলেন শিমুরালি উপেন্দ্র ভবন ফর গার্লস হাই স্কুল থেকে। তিনি যখন প্রথম ওই স্কুলের দায়িত্ব নিয়েছিলেন তখন আজকের পরিকাঠামো ছিল না। তিল তিল করে সযত্নে সাজিয়ে তুলেছেন আজকের স্কুলটিকে। তিনি জানান এই দীর্ঘ ২৩ বছরে স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং স্কুল ছাত্রীদের কাছ থেকে তিনি যে সম্মান এবং ভালোবাসা পেয়েছেন তা অতুলনীয়। আজ মন খারাপের দিনেও তিনি স্কুলের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেন নি। আজ তার অবসরের শেষ দিনে মন ভারাক্রান্ত সমস্ত স্কুল ছাত্রছাত্রী এবং শিক্ষিকাদের।