বিদ্যুৎবিহীন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস

নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।

বিদ্যুৎবিহীন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস

সবে ভোট মিটেছে। কিন্তু ভোটের গরম মিটবো মিটবো করেও মিটছে না। ভোট পরবর্তী গরমাগরম চলছে রাজ্যজুড়ে। তার ওপর প্রাকৃতিক তাপপ্রবাহের জের অব্যাহত। এরই মাঝে গত চারদিন ধরে বিদ্যুৎ বিহীন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। যার দরুন নাজেহাল পরিস্থিতি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। মূলত যারা ছাত্রাবাসে থাকেন। ছাত্রদের তরফে বারংবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিও কোনও সুরাহা মেলেনি। তার মধ্যে ছাত্রাবাসের আশপাশে জঙ্গল। এর কারণে, পোকামাকড়ের উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। যার কারণে পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন অনেকেই। আচার্য জগদীশচন্দ্র বোস ক্যাম্পাস-সহ একাধিক হোস্টেল ক্যাম্পাস বিদ্যুৎবিহীন।
ছাত্রাবাসে থাকা ছাত্ররা অতি দ্রুত সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে