লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন শতাধিক কর্মী সমর্থকের যোগদান তৃণমূলে
লোকসভা নির্বাচনের ৭২ ঘন্টার আগে আবারো বিজেপিতে ভাঙ্গন। শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃণমূলে। নদীয়ার শান্তিপুর দু নম্বর ওয়ার্ডে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর সমর্থনে এক নির্বাচনী পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় পা মেলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ছিলেন ওয়ার্ড কাউন্সিলর পুষ্প দাস সহ তৃণমূলের কয়েকশ কর্মী সমর্থক। মিছিলটি পুরো ওয়ার্ড ঘুরে, এরপর নির্ধারিত একটি জায়গায় অবস্থান করে, এরপর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের হাত ধরে ওই ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করে তৃণমূলে। এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব জানান, বিজেপির প্রতি আস্থা রাখতে পারছে না কর্মীরা, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য আজকে তারা যোগদান করল তৃণমূলে। তবে এক প্রকার বলা যেতেই পারে ১৩ ই মে নির্বাচনের আগে তৃণমূলের অনেকটাই পাল্লা ভারী হলে মনে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট

