গৃহস্থ বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য নগদ কয়েক লক্ষ টাকা সহ লুটপাট সোনার গহনা
নদিয়ায় দিনে দুপুরে গৃহস্থ বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে তদন্তে পুলিশ। কয়েক লক্ষ নগদ টাকা ও সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। ঘটনাটি শুক্রবার দুপুরে নদীয়ার হরিণঘাটা থানার জিকরা বাজার দক্ষিণপাড়া এলাকার। ওই বাড়ির সদস্য সমীর দপ্তর অভিযোগ, শুক্রবার দুপুরে তারা কেউ বাড়িতে ছিলেন না, তাদের ছেলে একমাত্র খাটে শুয়ে ছিলেন। তখনই ঘরের পেছনের দরজা দিয়ে দুই দুষ্কৃতি ঘরের মধ্যে আচমকায় ঢুকে পড়ে এরপর ওই কিশোরকে মারধর করে আলমারি তালা ভেঙে শুরু করে লুটপাট। অভিযোগ লকারে ছিল প্রায় আড়াই লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গহনা, সমস্ত কিছু লুটপাট করে নাই দুষ্কৃতীরা। চেঁচামেচি করতেই স্থানীয়রা ছুটে আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী, এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখে কিশোর আহত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গৃহস্থ বাড়িতে যাই হরিণঘাটা থানার পুলিশ, এরপর ডাকাতির ঘটনার তদন্ত শুরু করে। তবে এই ডাকাতির পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা অজানা এলাকার মানুষের কাছে। যদিও এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে

