সন্দেশখালিতে ‘ভুয়ো নারী নির্যাতন’, মামলায় ফাঁসলেন শুভেন্দু-রেখা! অভিযোগপত্রে বলা হয়েছে, টাকার বিনিময়ে নারী নির্যাতনের ভুয়ো অভিযোগ করানো হয়েছে। ভোটের আগে রাজনৈতিক ফায়দা পেতেই চক্রান্ত। সন্দেশখালির সেটিং কাণ্ডে মামলা রুজু। বেরমজুরের বাসিন্দা এক তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু পুলিসের। গঙ্গাধর কয়াল, বিজেপি প্রার্থী রেখা পাত্র, ব্লক ১ সভাপতি শান্তি দলুই, পীযুষ, শুভঙ্কর গিরি, বীণা মাইতিদের বিরুদ্ধে মামলা রুজু। ভাইরাল ভিডিয়োতে যাঁদের দেখা গিয়েছে ও যাঁদের নাম উল্লেখ রয়েছে, তাঁদের নামেই মামলা রুজু। অভিযোগপত্রে নাম রয়েছে শুভেন্দু অধিকারীরও। এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম যুক্ত করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পুলিস।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিয়োতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের স্বীকার করতে দেখা গিয়েছে যে কীভাবে টাকার বিনিময়ে নারী নির্যাতনের ভুয়ো অভিযোগ করানো হয়েছে। ভোটের আগে রাজনৈতিক ফায়দা পেতেই তা করানো হয়েছিল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ও ১৭১ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিস। ইতিমধ্যেই গঙ্গাধর কয়ালকে তলব করে নোটিসও পাঠানো হয়েছে বলে খবর পুলিস সূত্রে। ওদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল এবং শান্তি দলুইয়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানালেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ

