পৃথক ভোট কেন্দ্রের দাবিতে অনড়। ভোট বয়কটেক হুঁশিয়ারি হরিণঘাটার মিত্রপুর খড়ের মাঠ এলাকার ভোটারদের

নিজস্ব সংবাদদাতা কল্যাণী সুবীর দাস।

পৃথক ভোট কেন্দ্রের দাবিতে অনড়। ভোট বয়কটেক হুঁশিয়ারি হরিণঘাটার মিত্রপুর খড়ের মাঠ এলাকার ভোটারদের

 

নির্বাচন আসলেই দিতে পারেন না ভোট। আগেভাগেই তাঁদের ভোট দেওয়া হয়ে যায়। ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছতেও দেওয়া হয় না তাঁদের। অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এই অভিযোগ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। তাই এবার পৃথক ভোটকেন্দ্রের দাবি তুলেছিলেন হরিণঘাটা বিধানসভার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর খড়ের মাঠ এলাকার ভোটাররা। পৃথক ভোটকেন্দ্র না হলে তাহলে এবার তাঁরা ভোট বয়কটের পথে হাঁটবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলো গোটা গ্রামের মানুষ। তাঁদের বক্তব্য, উপযুক্ত স্থান অর্থাৎ স্কুলবাড়ি ও পরিকাঠামো থাকা সত্ত্বেও তাঁরা ভোট প্রদানে বাধাপ্রাপ্ত হন।
এপ্রিলের ৩ তারিখে এ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই টনক নড়ে জেলা প্রশাসনের। তড়িঘড়ি প্রশাসনের তরফে গ্রামবাসীদের বোঝানো হয়, চলতি নির্বাচন বিধি লাগু হয়ে গেছে। ভোটগ্রহণ কেন্দ্রও নির্ধারিত হয়েছে। এমতাবস্থায় নতুন করে আর ভোটগ্রহণ কেন্দ্র গড়া সম্ভব নয়। প্রয়োজনে মিত্রপুর খড়ের মাঠ এলাকার ভোটারদের সরকারভাবে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া ও বাড়ি ফেরার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনওমতেই নতুন ভোটকেন্দ্র তৈরি সম্ভব নয়।
এই আশ্বাসের পরও মিত্রপুর খড়ের মাঠ এলাকার ভোটাররা তাঁদের দাবিতে অনড় থেকে বুধবার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন নতুন ভোটকেন্দ্রের দাবিকে সামনে রেখে। তাঁরা আরও জানান, মহকুমা শাসকের দপ্তরের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এবিষয়ে জানানো হবে নতুন করে। যদি নতুন কেন্দ্র গড়া যায়। না হলে এবছরের মতো আগের কেন্দ্রেই ভোট দিতে হবে মিত্রপুর খড়ের মাঠ এলাকার ভোটারদের। কিন্তু তাঁরা নিজেদের দাবিতে অনড়ই আছেন বলে জানিয়েছেন