ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে বুধবার দিনভর উত্তপ্ত কল্যাণী FCI চত্বর

নিজস্ব সংবাদদাতা কল্যাণী সুবীর দাস।

ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে বুধবার দিনভর উত্তপ্ত কল্যাণী FCI চত্বর

বুধবার সকালে এক ঠিকা শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো কল্যাণীর ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গোডাউন চত্বর। প্রত্যেক দিনের মতো বুধবার সকালে ওই ঠিকা শ্রমিক কল্যাণী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গোডাউনে কাজে আসেন। এদিন সকালেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ করে শ্রমিকরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
এরপর তোলপাড় পরিস্থিতি তৈরি হয় কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব ওরফে সজল দে ঘটনাস্থলে আসতেই। শ্রমিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। শ্রমিকদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে। শ্রমিকরাও অনড় থাকে তাঁদের দাবিতে। সহকর্মী দুর্ঘটনায় মারা গেছে, মৃত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যান তাঁরা। পাশাপাশি তাঁরা প্রতিবাদ জানিয়েছেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আচরণের বিরুদ্ধে। অভিযোগ, মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন তিনি।
যদিও কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে ওরফে সজলের পাল্টা অভিযোগ, শ্রমিকরা তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছে এবং তাঁকে ধাক্কা দিয়ে এফসিআই গোডাউন থেকে বাইরে বের করে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন তাঁর মুখ ফসকেও একটি অশালীন বাক্য বেরিয়ে গেছে। খবর পেয়ে গেটের সামনে জমায়েত হয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী ও নেতৃত্বরা। ভেতরের দিকে শ্রমিকেরা একত্রিত। এক কথায় কল্যাণী ফুড সাপ্লাই কর্পোরেশন এলাকার পরিবেশ যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম থেকেই পুলিশ প্রশাসন মৃতদেহ উদ্ধার করার জন্য সচেষ্ট ছিল। কিন্তু বারংবার শ্রমিকদের দাবির মুখে পড়ে ব্যর্থ হয় তারা। যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আলোচনার পর অবশেষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় অতিক্রান্ত হওয়ার পর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। আন্দোলনকারীদের দাবি পূরণ করার আশ্বাস দেন পুলিশ প্রশাসন। মৃত পরিবারের সদস্যদের প্রাপ্য ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে আন্দোলন ওঠে। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে