চাকদা শহর তৃণমূল inttuc এর উদ্যোগে চাকদা ঘোড়ার স্ট্যান্ডে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুকুটমণি অধিকারী সমর্থনে গতকাল সন্ধ্যায় এক সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব শংকর সিংহ এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী, চাকদা শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাপস অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ।এদিনের সভায় হাজারেরও উপরে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রমিক সংগঠনের সভাপতি তাপস অধিকারী বলেন, ডঃ মুকুটমনি অধিকারীর সমর্থনে গতকাল চাকদা ঘোড়ার স্ট্যান্ডে যে সভার আয়োজন করা হয়েছিল সেই সভার কানায় কানায় ভরে গেছিল কর্মী সমর্থক ও সাধারন মানুষ দিয়ে তাতেই আমরা বুঝতে পারছি আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী মুকুটমনি অধিকারী বিপুল ভোটে জয়ী হবে।

