গাছের ডাল থেকে ঝুলন্ত নকল কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে কঙ্কালটি।
লোকসভা নির্বাচনের আগে নদিয়া থেকে ঝুলন্ত নকল কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ গিয়ে দেখে গাছের ডালে ঝুলছে নকল কঙ্কাল। যদিও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর থানা এলাকার বড়বাজার রথতলা এলাকার। সুত্রের খবর মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ওই এলাকার একটি গাছে আস্ত একটি নকল কঙ্কাল ঝুলতে দেখে পথ চলতি মানুষ, খবর ছড়াতেই আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর ওই গাছের ডাল কেটে ঝুলন্ত কঙ্কালটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, নির্বাচনের আগে এই ধরনের কাজ যারা করেছে তারা খুবই অন্যায় করেছে, কারণ সচল রাস্তার পাশে এইভাবে যদি কঙ্কাল ঝুলে থাকে তাহলে যখন তখন কেউ ভয়ে আতঙ্কিত হয়েও যেতে পারতো। এলাকাটি খুবই জনবহুল, পাশেই রয়েছে গুরুত্বপূর্ণ বাজার, আর এখানে এ ধরনের কঙ্কাল কে বা কারা ঝুলিয়ে রেখেছে তা তাদের কাছে অজানা। যদিও কঙ্কালটি উদ্ধারের পরে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তার তদন্তে শান্তিপুর থানার পুলিশ

