বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে নিজের বুথে ভোট দিলেন জোট প্রার্থী মোস্তাক
হরিশ্চন্দ্রপুর,৭ মে:আদি বাড়িতে বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে নিজের বুথে ভোট দিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোস্তাক আলম।সকাল ৯টা নাগাদ হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাঘুয়া প্রাথমিক বিদ্যালয়ে ৭১ নম্বর বুথে ভোট প্রদান করেন তিনি।ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোস্তাক বলেন,’মানুষের আশির্বাদ রয়েছে।উত্তর মালদহের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।এই রাজনৈতিক ময়দানের লড়াইয়ে তৃণমূল নেই।কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলছে

