বিশপুর অঞ্চলে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে নির্বাচনী জনসভা।

বিশপুর অঞ্চলে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে নির্বাচনী জনসভা।

লোকসভা ভোটের দিনক্ষন যতই এগোচ্ছে ততই প্রচারে জোর বাড়াচ্ছে রাজনৈতিক দল গুলি।
বসিরহাট লোকসভা কেন্দ্রের চব্বিশের লড়াইতে বিজেপির প্রার্থী সন্দেশখালির রেখা পাত্র।
অপরদিকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী নিরাপদ সরদার ও তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। নিরাপদ সরদার প্রাক্তন বাম বিধায়ক , হাজী নুরুল হাড়োয়ার বর্তমান বিধায়ক, তবে রাজনীতির ময়দানে রেখা পাত্র এই প্রথম বারই।সন্দেশখালির আন্দোলন থোকে রাজনীতির আঙিনায় পদার্পন করা রেখা, রাজনীতিতে কতটা সফল হবেন তা সময়ই বলবে।তবে ভোট প্রচার থেকে জন সংযোগে কোনরকম খামতি রাখছেন না রেখা পাত্র সহ বিজেপি। বুধবার হিঙ্গলগঞ্জ বিধানসভা বিশপুর অঞ্চলে বিজেপি পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ও কালিয়াগঞ্জ এর বিজেপি বিধায়ক সৌমেন রায় সহ বিজেপি নেতৃত্ব।
বসিরহাট কেন্দ্রে জয় একশো শতাংশ নিশ্চিত বলে মনে করেন সৌমেন রায়,তিনি বলেন বিজেপির জয় নিশ্চিত জেনেই রেখা পাত্রের উপর হামলার ঘটনা ঘটেছে বলেও অভিমত প্রকাশ করেন তিনি