যাত্রীরাই ‘তোয়ালে-চোর’

যাত্রীরাই ‘তোয়ালে-চোর’! দৈনিক ৮০ হাজার টাকা লোকসানের মুখে পূর্ব রেল… ২০২৩-২৪ আর্থিক বছরে টাওয়েল চুরি গেছে ৩ লাখ ৮ হাজার ৫০৫ টি। অর্থাৎ স্রেফ টাওয়েল বাবদ রেলের নেট ক্ষতি ২ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। যাত্রীদের এই আচরণে ক্ষুব্ধ এবং ব্যথিত ভারতীয় রেল। দিনের পর দিন এক বিচিত্র ঘটনার সম্মুখীন হয়ে চলেছে পূর্ব রেল। শুনতে অবাক লাগলেও সত্যি, পূর্ব রেলের বাতানুকুল শ্রেণির যাত্রীদের মধ্যে গড়ে দৈনিক ১০০০ জন রেলের বেড রোল কিটের সঙ্গে দেওয়া তোয়ালে ফেরৎ দিচ্ছেন না। ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। প্রতিটি তোয়ালের মূল্য ৮০ টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে রেলকে ৮০ হাজার টাকার লোকসান গুণতে হচ্ছে শুধুমাত্র এই তোয়ালে চুরির কারণে