ভোটের ময়দানে টলি ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা, কবে রাজনীতিতে ঋতুপর্ণা? ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা-অভিনেত্রী এসেছে। সময়ের সঙ্গে হিট টু সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে আবার হারিয়েও গিয়েছে। তবে কেউ কেউ তাদের পরিশ্রম আর ডেডিকেশনের মাধ্যমে আজও ইন্ডাস্ট্রির হার্টথ্রব। একঝাঁক নতুনের ভিড়েও পরিচালক প্রযোজকদের পছন্দের তালিকায় অন্যতম নাম ঋতুপর্ণা সেনগুপ্ত। যাঁর অভিনয়ের ভক্তসংখ্যাও প্রচুর বলা চলে। আগামী মাসে মুক্তি পেতে চলেছে উইনডোজ প্রোডাকশন প্রযোজিত ও পথিকৃত বসু পরিচালিত ছবি দাবাড়ু। এই ছবি প্রমোশনে ঋতুপর্ণা সেনগুপ্তের একান্ত সাক্ষাৎকারে উঠে এল অনেকের মনের কোণে জমে থাকা সেই প্রশ্নের উত্তর। রাজনীতিতে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত?ঋতুপর্ণার কথায়, ‘আসলে রাজনীতি এতটাই কমপ্লিকেটেড ব্যাপার ওটা আমি সত্যিই বুঝি না। আর নিজের জীবনের রাজনীতি বুঝতেই মানে প্রফেশনাল-সাংসারিক সব জায়গার রাজনীতি বুঝতে হিমশিম খেয়ে যাই। সেগুলোই আমি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি না, তা পলিটিক্স আর কী ভাবে আমি হ্যান্ডেল করব। তবে আমার ইন্ডাস্ট্রির যে সমস্ত সহকর্মীরা এসেছেন তাদের সকলকে সম্মান করি। সাধুবাদ জানাই। নিশ্চয়ই তারা অনেক ভেবেচিন্তেই কাজ করছেন। এমন রাজনীতির মানুষ নই। আমি যেমন আছি ঠিক আছি। আমি সৃষ্টি করতে চাই নতুন নতুন জিনিস।

