গরমের হাত থেকে অবশেষে রেহাই, মেদিনীপুর, বীরভূম সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস গরমে রীতিমতো হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুপুরে বাইরে বার হলেই ঝলসে যাচ্ছেন তাঁরা। কবে হবে বৃষ্টিপাত? চাতক পাখির মতো অপেক্ষা করছেন সাধারণ মানুষ। এবার সকলের জন্য সুখবর। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত? ঠিক কী জানা যাচ্ছে?কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গরমে রীতিমতো হাঁসফাঁস করছে শহরবাসী। চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ। অবশেষে তাঁদের জন্য সুখবর। আগামী সপ্তাহে ফিরতে পারে স্বস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার কলকাতা লাগোয়া একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতাতে অস্বস্তি কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু, শনি এবং রবিবার চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ব্যতিক্রমী নয় কলকাতাও।সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার। একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই দশ জেলাতেই। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে

