গ্রেপ্তার কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী দেখুন সরাসরি লোকসভা ভোটের প্রচার পর্বেই শহরের বুকে গ্রেপ্তার হলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় ঢাকুরিয়া ব্রিজের কাছে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সূত্রের খবর, সেই সময় লেক থানার পুলিস ঘটনাস্থলে এসে প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রীদেবীকে গ্রেপ্তার করে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রথম কোনও প্রার্থী গ্রেপ্তার হলেন।
ঘটনার সূত্রপাত অবশ্য এদিন দুপুরে। জানা গিয়েছে, দুপুর পৌনে ২টো নাগাদ ঢাকুরিয়ার মহারাজ টেগোর রোডে একটি সরকারি ভবন থেকে দলীয় পতাকা ও ফেস্টুন খুলতে গিয়েছিল নির্বাচন কমিশনের একটি টিম। অভিযোগ, সেই সময় বিজেপির একদল কর্মী-সমর্থক তাদের উপর চড়াও হয়। শুরু হয় বচসা-ধাক্কাধাক্কি। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে গ্রেপ্তার করে লেক থানার পুলিস। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধর, কাজে বাধা, হাঙ্গামা বাধানো, ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ওই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নারী, শিশু ও সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রীদেবীর নেতৃত্বে রাস্তা আটকে বসে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। কলকাতা দক্ষিণের গেরুয়া প্রার্থীর অভিযোগ, ভোট প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূলের প্রত্যক্ষ মদতে পুলিস প্রশাসনের একাংশ তাদের নির্বাচনী অধিকার লঙ্ঘন করছে। দেওয়াল মুছে দিচ্ছে, ফেস্টুন খুলে দিচ্ছে। গোটা কলকাতা দক্ষিণ কেন্দ্র জুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। বিক্ষোভ চলাকালীনই পুলিস ঘটনাস্থলে এসে দেবশ্রীদেবী সহ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, নির্বাচনী আদর্শ আচরণ বিধি বলবত্ রয়েছে। বিজেপি সেই বিধি লঙ্ঘন করায় পুলিস-প্রশাসন পদক্ষেপ নিয়েছে

