ভুলেও বেগুন খাবেন না এঁরা! জানুন কারা বেগুন মুখে তুললেই সর্বনাশ! আসবে চরম ক্ষতি এত উপকারিতা সত্ত্বেও বেগুনের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে৷ ডায়েটে অতিরিক্ত পরিমাণে বেগুন থাকলে কী হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞবহু উপকারিতা ও স্বাস্থ্যগুণে ভরপুর বেগুন ভারতীয় হেঁশেলে অপরিহার্য৷ অ্যান্টিঅক্সিড্যান্টে ঠাসা এই সবজি সাহায্য করে হৃদরোগ, ব্লাড সুগার, বাড়তি ওজন এবং ক্যানসারের মতো জটিল অসুখ নিয়ন্ত্রণে৷এত উপকারিতা সত্ত্বেও বেগুনের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে৷ ডায়েটে অতিরিক্ত পরিমাণে বেগুন থাকলে কী হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞবিজ্ঞানসম্মত দিক থেকে বেগুনকে বলা হয় ‘নাইটশেড’ গোত্রীয় সবজি৷ সাধারণত এই প্রজাতির সবজি থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে৷ তার থেকে জটিলতা বেশি হলে শ্বাসকষ্ট, ত্বক ফুলে ওঠা-সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে৷বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম৷ অতিরিক্ত বেগুন খেলে কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দিতে পারে৷ এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে৷বেগুনের খোসায় ন্যাসুনিন নামে একটি রাসায়নিক যৌগ আছে৷ যার প্রভাবে কোষ থেকে কোষে আয়রন শোষণে বাধা আসে৷ শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে৷বেগুনে প্রাকৃতিক টক্সিন সোলানাইন থাকে৷ অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে বমি, গা বমি ভাব এবং ঝিমুনি আসতে পারে৷ একে বলা হয় ‘সোলানাইন পয়জনিং’৷যাঁদের হজমশক্তি দুর্বল, যাঁদের অ্যালার্জির প্রবণতা আছে, যাঁরা অবসাদে ভোগেন, রক্তাল্পতা, পাইলস, কিডনিতে স্টোনের মতো শারীরিক সমস্যা থাকলে ডায়েটে বেগুন এড়িয়ে চলুন৷প্রতি খাবারেরই উপকারিতার পাশাপাশি আছে পার্শ্বপ্রতিক্রিয়াও৷ তাই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ডায়েটে রাখুন

