ঘাটালে তৃণমূলের প্রচারে ঝড় তুললেন অভিনেতা দেব লক্ষ্য জেতা নয়, লক্ষ্য মার্জিন বাড়ানো

ঘাটালে তৃণমূলের প্রচারে ঝড় তুললেন অভিনেতা দেব লক্ষ্য জেতা নয়, লক্ষ্য মার্জিন বাড়ানো। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী অভিনেতা সাংসদ পদপ্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রে মুখোমুখি দুই হেভিওয়েট তারকা প্রার্থী। একদিকে বিজেপির টিকিটে লড়বেন হিরণ চট্টোপাধ্যায়, অন্যদিকে বিদায়ী সাংসদ দেব। স্বাভাবিকভাবে ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে বেশ টক্কর হতে চলেছে।প্রসঙ্গত দু’বারের সাংসদ দেবকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে দেবের বিপক্ষ হিসেবে হিরন্ময় চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। ইতিমধ্যে জোর প্রচার শুরু করেছেন দুই প্রার্থী। মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-২ ব্লকের মাদপুরে বিশাল মিছিল করলেন দেব। ধামসা মাদল, সুসজ্জিত পদযাত্রার মধ্য দিয়ে এদিন নির্বাচনী প্রচার করেন দেব ওরফে দীপক অধিকারী। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর লক্ষ্য মার্জিন বাড়ানো।