দক্ষিণ দিনাজপুর: ঢাক ঢোল বাজিয়ে মিছিল করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বালুরঘাট ৬ নং লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর: ঢাক ঢোল বাজিয়ে মিছিল করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বালুরঘাট ৬ নং লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে গঙ্গারামপুর ব্লকের ১০ নং উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার করতে আসেন সুকান্ত মজুমদার। এছাড়াও হাজির ছিলেন জেলা সভাপতি স্বরুপ চৌধুরী, বিজেপি নেতা মানস সরকার,অশোক বর্ধন,মন্ডল সভাপতি শংকর চৌধুরী সহ অন্যান্যরা। প্রচারের শুরুতেই ফুলবাড়ী হাটখোলা থেকে বের করা হয় এক মিছিল। মিছিলটি ফুলবাড়ীর বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষ কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রচার শেষে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

বাইট- সুকান্ত মজুমদার (রাজ্য বিজেপি জেলা সভাপতি) তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী