বিষ মিশছে লঙ্কা-হলুদের গুঁড়োয়! কলকাতা থেকে ছড়িয়ে যাচ্ছে জেলায়

বিষ মিশছে লঙ্কা-হলুদের গুঁড়োয়! কলকাতা থেকে ছড়িয়ে যাচ্ছে জেলায়! সবাই কিনছে, হাতছানি দিচ্ছে ক্যানসার
যখনই গোটা মশলার দাম বাড়ছে, ঠিক তখনই ভেজাল গুঁড়ো মশলার কারবারীদের রমরমা বিক্রি বাড়ছে। খাদ্যে ভেজাল নিয়ে মানুষ সচেতন। কিন্তু এই ভেজালের বিরুদ্ধে হচ্ছেটা কী? এই প্রশ্ন প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। ভেজালের আঁতুড় ঘর কলকাতা শহর। এখান থেকে ভেজাল মশলা দূর দূর জেলা পর্যন্ত পৌঁছে যায়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, নজর এবং রেইড করার মতো পুলিশের সংখ্যা কম। যার ফলে অনেক সময় খবর এলেও কিছু করা যায় না।বছর দুয়েক আগে পর্যন্ত কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রীতিমতো খাদ্য ভেজালকারীদের নাভিশ্বাস তুলে দিয়েছিল। যার ফলে প্রচুর মশলা পেশাইয়ের কারবারী কলকাতা ছেড়ে জেলা গুলোতে পাড়ি দিয়েছিলেন। বর্তমানে গোটা হলুদের কেজি পাইকারি দরে ২১০ থেকে ২১৫ টাকা পাওয়া যায়। সেখানে ১৩০-১৪০টাকায় গুঁড়ো হলুদ পাওয়া যাচ্ছে।একই ভাবে গোটা জিরের যা দাম, তার থেকে অন্তত পক্ষে দেড়শো টাকা কমে গুঁড়ো জিরে পাওয়া যাচ্ছে।