লোকসভা ভোটের আগে বিরোধী মহাজোটের দখলে থাকা কুশিদা পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে!উপ-প্রধানের পর এবার প্রধান সহ কংগ্রেস-সিপিএম-বিজেপি থেকে ৮ সদস্যের যোগ তৃণমূলে
হরিশ্চন্দ্রপুর,২৬ মার্চ:লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে,ততই বাড়ছে বিজেপি,কংগ্রেস ও সিপিএম এ ভাঙন।উপ প্রধানের পর এবার সিপিএম এর প্রধান সহ ৭ জন পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করলেন।কংগ্রেস,সিপিএম, বিজেপি এবং নির্দল মহাজোটের দখলে থাকা হরিশ্চন্দ্র ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে।যদিও বিরোধীদের দাবি তাদের সদস্যদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে যোগদান করিয়েছে তৃনমূল।মঙ্গলবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূলের সভাপতি মর্জিনা খাতুনের বাংরুয়া বাসভবনে এই যোগদান কর্মসূচি হয়। সিপিএম এর প্রধান সহ বামেদের তিনজন,কংগ্রেসের দুইজন,বিজেপির দুইজন এবং নির্দলের একজন সদস্যের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন
তৃনমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন।চলতি মাসের ৩ তারিখে উপ-প্রধান সহ কংগ্রেস,সিপিএম,নির্দল থেকে ৭ সদস্য যোগ দিয়েছিল তৃণমূলে।২৮ বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে ২৪।অন্যদিকে বিরোধী শিবিরে থেকে গেল মাত্র ৪ জন সদস্য।স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত এই মুহূর্তে শাসক দলের দখলে।যোগদান
কারীদের দাবি তারা একসময় তৃণমূলেই ছিল।যদিও বিরোধীদের অভিযোগ তৃণমূলের কিছু নেতা টিকিট না পেয়ে বিরোধী শিবিরে এসেছিল।তারা দুর্নীতি করতে না পারায় তৃণমূলে ফিরে যাচ্ছে।

