নদীয়ার বাদকুল্লায় মিলন সংঘ ক্লাব এবং রূপায়ণ ইভেন্ট হাব এর উদ্যোগে গতকাল অর্থাৎ ২৫/৩/২০২৪ এ এই প্রথমবার বসন্ত উৎসবের আয়োজন করা হয়। নাচ বাংলা ব্যান্ড এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব শান্তিপূর্ণভাবে পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাঁসখালি ব্লক সভাপতি শ্রী দীনেশ চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর বিশ্বাস মহাশয়, অঞ্জনগড় হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সুপ্রতীপ রায় মহাশয়, মাননীয় শ্রী ভবেশ মন্ডল মহাশয় মাননীয় প্রহ্লাদ বিশ্বাস মহাশয়, মাননীয় বলরাম বিশ্বাস মহাশয়, মাননীয় পবিত্র বিশ্বাস মহাশয় প্রমূখ। মোট আটটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। বাদকুল্লা মিলন সংঘের ময়দানে। প্রায় সাড়ে ৮৫০ জন বসন্ত উৎসব দোল পালন করেছে। এই বসন্ত উৎসবের দোল পালন করেছিলে। এই বসন্ত উৎসবের প্রধান আকর্ষণ ছিল ইউটিউব খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী শ্রী মিলন কুমার, এবং জি বাংলা সারেগামাপা খ্যাত সংগীত শিল্পী অন্তরা সরকার। আজকের এই বসন্ত উৎসব সম্পর্কে আমাদের ক্যামেরার সামনে কি জানালেন বাদকুল্লা মিলন সংঘের ক্লাবের সম্পাদক সঞ্জয় দাস মহাশয় তা আমরা শুনে নেব। নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্য রিপোর্ট

