নদীয়ার তাহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। এবছর তাদের হরিনাম সংকীর্তন ৭১ তম বর্ষে পদার্পণ করল। গত তিনদিন ধরে চলছে এই মহানাম সংকীর্তন এই মহানাম সংকীর্তন এর পর থাকছে এক বিরাট যাত্রাপালা বহিরাগত শিল্পীদের সমন্বয়ে এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে বাউল গীতির অনুষ্ঠান। তাহেরপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি উত্তম বণিক মহাশয়ের বক্তব্য থেকে জানা যায় যে গোবিন্দর যদি আশীর্বাদ থাকে আগামী বছর এর থেকেও আরো অনেক বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে তাদের আজকের এই হরিনাম সংকীর্তন এ অসংখ্য ভক্তবৃন্দ দেখা গিয়েছিল

