মৌমিতা দেবনাথ
সম্প্রতি চাকদা থানার তরফে ৭০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে।দীর্ঘদিন পরে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিতে গিয়ে নতুন তথ্য উঠে এসেছে চাকদা থানার পুলিশের হাতে। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত নেওয়ার সময় কয়েকজন জানিয়েছে, চাকদহ শহরের পূর্ব পাড়ে বাস স্টান্ডের আশপাশ এলাকা থেকে তাদের মোবাইল চুরি হয়েছে। তবে তারা আশা করেন নি যে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাবেন। এই অভিযোগ পাওয়ার পর এলাকায় নজরদারি আরো বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে। চাকদহ বাসস্টান্ড এবং তার আশপাশ এলাকা সর্বদা ব্যস্ততায় পরিপূর্ণ। বাস ছাড়াও অটো,ম্যাজিক,টোটো সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এখান থেকে মানুষ তাদের প্রয়োজনে চাকদহ ব্লক এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। ভোর থেকে রাত পর্যন্ত্ জনবহুল এই সুযোগকে কাজে লাগিয়েই বাড়ছে মোবাইল চুরির মতো ঘটনা।
পুলিশ সুত্রে জানানো হয়েছে, বাসস্টান্ডের আশপাশের এলাকা থেকে মোবাইল চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সবাইকে মোবাইল ব্যাবহার করার সময় সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।
সোমবার বিকালে চাকদহ থানার পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে
৭০ জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হয়েছে। বিহার সহ বিভিন্ন জায়গা থেকে এগুলো উদ্ধার হয়েছে। সেখানে বাস স্টান্ডের কথা জানতে পারে পুলিশ।
একদিকে ৭০ টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার জন্য চাকদা থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সকলে এবং পাশাপাশি এবার থেকে চাকদহ শহরের বিভিন্ন প্রান্তে চুরির মত ঘটনা রুখতে কড়া নজরদারি চালাবে পুলিশ।

