জুনিয়ার বালক বালিকাদের নর্থ জোন রাজ্য হকি প্রতিযোগিতা শিলবাড়ী হাট ফুটবল ময়দানে

মনোরঞ্জন রায়,আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার এক নং ব্লকের শিলবাড়ী হাট ফুটবল ময়দানে শুরু হলো জুনিয়ার বালক বালিকাদের নর্থ জোন রাজ্য হকি প্রতিযোগিতা।উক্ত প্রতিযোগিতা খেলার খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাপতি মনোরঞ্জন দে,পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান,শিলবাড়ি হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক/ শিক্ষিকা এবং যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রয়াস সমাজসেবী জীবন বাবু এছাড়াও উপস্থিত ছিলেন,আলিপুরদুয়ার এক নং ব্লকের হকি খেলা প্রেমী অনেক মানুষ।ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্য হকি প্রতিযোগিতা খেলার শুভ সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।
শালকুমার আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি মনোরঞ্জন রায়