রাতের অন্ধকারে নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায় একটি কালী মন্দিরে তারা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গেছে কালীমন্দিরের পাশেই একটি বাড়িতে সিসিটিভি লাগানো আছে সেই সিসিটিভির ক্যামেরা মুড়িয়ে কালো প্লাস্টিক জাতীয় কোন পদার্থ বেঁধে দিয়ে তারপরেই এই চুরির ঘটনা ঘটেছে।
কৃষ্ণগঞ্জ এর শিবনিবাসের পাশেই ছিল একটি অন্নপূর্ণা মন্দির সেখানে এর আগেও চুরি হয়েছিল এরপর রবিবার রাতে আনুমানিক একটা নাগাদ কালী মন্দিরের তালা ভেঙে চুরি হয়। চুরির ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণগঞ্জে।

