পাইপ লাইনের কাজ করতে গিয়ে আচমকা নদীয়ার নবদ্বীপে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের শ্মশান ঘাট এলাকায়। জানা গেছে মৃত ওই শ্রমিকের নাম গৌতম বিশ্বাস, বাড়ি নবদ্বীপ ফাসিতলা এলাকায়।
দীর্ঘদিন ধরেই নাকি ওই এলাকায় মাছের ভেড়ির জল অন্য ভেরি তে নিয়ে যাবার জন্য পাইপ লাইনের কাজ চলছিল এদিনও যথারীতি কাজ করছিলেন গৌতম বিশ্বাস আচমকাই অসাবধানতার বসেই মাটি চাপা পড়ে যায় তখন তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা ছুটে এসে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে এরপর তড়িঘড়ি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এই মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা।

