স্কুটিতে করে গাঁজা পাচার করে নিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি ভেবেছিল কেউ তা ঘুনাক্ষরেও টের পাবে না কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস।মাঝ রাস্তায় স্কুটির সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটে দুর্ঘটনা আর তাতেই ফাঁস হয়ে যায় পাচারচক্র।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুল পট্টি এলাকায়। জানা গেছে এদিন দুই ব্যক্তি দ্রুত গতিতে কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে তারা পড়ে যান এবং গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তার যখন তাদের উদ্ধার করতে যান তাদের চক্ষু চরম গাছ হয়ে যায় দুর্ঘটনায় তাদের ব্যাগ ছিড়ে গিয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে গাজা। খবর পেয়ে এরপর ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।
একজন পাচারকারী পালিয়ে গেলেও অপরজন ধরা পড়ে যায় পুলিশের হাতে। এরপর গাজা ও স্কুটি সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন।

