নদীয়ার শান্তিপুরে রাস উৎসবের উদ্বোধনে বিধায়ক মদন মিত্র

শুরু হয়ে গেছে নদীয়ার শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নদীয়ার শান্তিপুরের রাস উৎসব দেখতে এই সময় দর্শনার্থীদের ঢল নামে শান্তিপুরের রাজপথে। রবিবার রাস উৎসবের উদ্বোধনে নদীয়ার শান্তিপুরে এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
শান্তিপুরের রামকৃষ্ণ সংঘের রাস উৎসবের উদ্বোধনে রবিবার আসেন বিধায়ক মদন মিত্র। জনসাধারণের উদ্দেশ্যে রাস উৎসবের মাহাত্ম্য বিস্তারিত আলোচনা করেছেন তিনি।