সারা বছর হকার্সরা ব্যস্ত থাকেন নিজেদের কাজ নিয়ে। এমনকি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে ও তারা সেই ভাবে আনন্দ করতে পারেন না। কারণ সেই সময় তারা ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাই দূর্গা পুজোতে সেভাবে আনন্দ করতে না পারলেও জগদ্ধাত্রী পূজা তো আছে আর সেই ভাবনা থেকেই চাকদহ হকার্স ইউনিয়নের উদ্যোগে এই যে শুরু হয় বিগত তিন বছর আগে।
চাকদা রেলওয়ে হকার্স ইউনিয়নের সমস্ত সদস্যরা সবকিছু ভুলেই কদিন জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে থাকেন। এ বিষয়ে চাকদা রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি গৌতম চৌধুরী বলেন, সকল হকার্স ভাই এবং দোকানদার বৃন্দের মঙ্গল কামনায় এই জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করে থাকেন।

