কপালে টিপ শাড়ি পড়ে করা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তবে যারা পূজো করছেন তারা কেউই মহিলা নন বরং ছেলে। নদীয়ার বিখ্যাত এই জগদ্ধাত্রী পুজোর কাহিনী অবাক করবে আপনাকেও। স্বাভাবিকভাবে যেকোনো পূজোর আয়োজনে ছেলে মেয়ে উভয়ই প্রধান ভূমিকা পালন করে । বিষয়টি স্বাভাবিক হলেও ছেলেরাই শাড়ি টিপ পড়ে করছেন জগদ্ধাত্রী পুজোর আয়োজন।
নদীয়ার মালোপাড়া, বারোয়ারির এই নিয়ম চলে আসছে যুগ যুগ ধরে। পুজোর আগের দিন রাতে মেয়েরাই নাকি পাড়ার ছেলেদের শাড়ি পরিয়ে দেন। এরপর শাড়ি পরিহিত ছেলেরাই ঘটে জল ভরা থেকে শুরু করে পূজোর সমস্ত আয়োজন করেন। বছরের পর বছর ধরে এভাবেই নিষ্ঠার সাথে পালন করা হয় মা জলেশ্বরীর পুজো।
ইতিমধ্যেই মালোপাড়া বারোয়ারির পুজোর এই অভিনবত্তের খবর ছড়িয়ে পরেছে গোটা জেলায়। অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো দেখতে।

