চাকদা পালপাড়ায় অগ্নিকান্ড

দাউ দাউ করে জ্বলছে আগুন।আচমকা, চাকদা পালপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় দমকলের আওয়াজ সাথে দমকলের কর্মীরা। হঠাৎ গোটা এলাকায় শোরগোল। জানা গেছে চাকদা পালপাড়া স্টেশন সংলগ্ন বিচিত্রা মার্কেটে ভয়াবহ অগ্নি সংযোগ । ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে একটি ইঞ্জিনের প্রচেষ্টায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র।
আরো একবার আপনাদের জানিয়ে রাখি চাকদা পালপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নি সংযোগ।
ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় সেখানে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। প্রথম অবস্থায় এটি স্থানীয় মানুষরাই জল দিয়ে আগুন নেভানোর কাজে হাতে লাগায় তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে কিসের থেকে এমন ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি।
স্থানীয়দের অনুমান যে বিড়ি জাতীয় কোনো বস্তুর আগুন থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে,। আগুন ধরে যাওয়া মাত্রই ব্যবসায়ীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনাকে কেন্দ্র করে পালপাড়া স্টেশন সংলগ্ন চত্বরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা।