ঘি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন।গরম ভাত হোক বা ঘি দিয়ে রান্না প্রায় সব বাড়িতেই কমবেশি ঘি এর প্রচলন আছে রান্না ঘরে। বাজারে চলতি নামি দামি ব্রান্ডের ঘি আপনি কিনে আনছেন খাবারকে আরো বেশি সুস্বাদুযুক্ত করে তোলার জন্য। কিন্তু সাবধান যে ঘি আপনি কিনে আনছেন তা ভেজাল নয়তো কারণ বাজারে ছেয়ে গেছে ভেজাল ঘি।
নদীয়ার শান্তিপুরে এক ব্যক্তির ঘি তৈরীর কারখানায় হানা দিয়ে প্রায় ২০০ থেকে ২৫০ কেজি ভেজাল ঘি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ১০০ কেজি ভেজাল ডালডা এবং সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। যে কারখানাটি ওই ব্যক্তির বাড়িতেই অবস্থিত এবং বাড়িতেই ঘি প্রক্রিয়াকরণ ইউনিটে ভেজাল ঘি তৈরি করছিলেন বলে অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে।
পাশাপাশি আরও এক ব্যক্তির ঘি প্রক্রিয়াকরণ ইউনিটে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ থেকে ৬০ কেজি ভেজাল ঘি উদ্ধার করেছে পুলিশ এবং ওই ইউনিটের মালিক কে আটক করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে শুরু করা হয়েছে।
ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।

