মাত্র তিনটি মিস কলেই অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা, সাবধান!

আচমকা আপনি লক্ষ্য করলেন আপনার ব্যাংক একাউন্ট থেকে গায়েব হয়ে গেছে টাকা। মুহূর্তেই আপনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আপনি তো কারোর সাথেই ওটিপি বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করেনি তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা গায়েব হল। সাবধান প্রতারকদের নয়া কৌশল। মাত্র তিনটি মিসকল এর মাধ্যমে একাউন্ট থেকে নিমেষে উধাও হয়ে যাচ্ছে টাকা।
সম্প্রতি এমনই ঘটনাটি ঘটেছে দিল্লিতে, সেখানকার এক ব্যক্তির কাছে অপরিচিত নাম্বার থেকে কল আসে আর মুহূর্তেই তার একাউন্ট থেকে গায়েব হয়ে যায় কয়েক লক্ষ টাকা। দ্রুততার গতিতে এগোচ্ছে প্রযুক্তি আজকাল সমস্ত কাজই স্মার্টফোনের মাধ্যমে করা হয় আর এই স্মার্টফোনকেই হাতিয়ার বানিয়ে প্রতারণার নিত্যনতুন কৌশল নিয়ে আসছে হ্যাকাররা।
তাই আপনার ফোনেও যদি অচেনা কোন নম্বর থেকে ফোন আসে তাহলে তা যত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। জানা যাচ্ছে নকল সিম কার্ড বানিয়েই এই প্রতারণা চলছে। তাই আজি সাবধান হোন আপনার কাছে যদি অচেনা কোন নম্বর থেকে টেলিকম কোম্পানির কর্মী বলে কেউ পরিচয় দেয় তাহলে প্রথমে ব্যাংকে গিয়ে এর সত্যতা যাচাই করুন। সিম কার্ড লক হয়ে গেলে বা কোন রকমের সমস্যা দেখা দিলেই টেলিকম কোম্পানির সাথে যোগাযোগ করুন।