থানা খন্দে ভরা রাস্তায় বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা। আর রাস্তায় বেরলেই ধুলোর কারণে কার্যত নাভিশ্বাস অবস্থা এলাকাবাসীর। দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় নদীয়ার হরিণঘাটার ২২ নং জাতীয় সড়ক। হরিণঘাটার বারাসাত পাড়া নগর উখরা থেকে প্রায় সাত কিলোমিটার রাস্তা অত্যন্ত দুর্দশা গ্রস্থ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন তার ওপরে রাস্তায় এতই ধরল যার কারণে পথ চলাচল করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের।
আর ধুলোর কারণেই নাকি প্রায়শই রাস্তায় ঘটছে দুর্ঘটনা অটোচালক থেকে টোটো চালক কেউই চলাচল করতে পারছেন না। গাড়ি চালাতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এলাকা বাসী দাবি ভোট আসেই নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট ফুরালেই তাদের আর দেখা পাওয়া যায় না।।
তাদের দাবি যত দ্রুত সম্ভব রাস্তার সুরাহা করা হোক নয়তো নিত্যদিন রাস্তায় বেড়ে চলেছে দুর্ঘটনা। ধুলোর কারণে যাতায়াত করতেও সমস্যায় পড়েছেন তারা।

