রানাঘাট বিনয় ভবনে কেক কেটে পালিত হল অভিষেক ব্যানার্জির জন্মদিন

আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দিনটি তৃণমূল কর্মী সমর্থকদের কাছে কোন উৎসবের চেয়ে কম কিছু নয়। রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকেরা কেক কেটে অভিষেক ব্যানার্জীর জন্মদিন পালন করছেন।
আজ রানাঘাট বিনয় ভবনে দেখতে পাওয়া গেল একই দৃশ্য। কেক কেটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিন পালন করা হলো উচ্ছ্বাসের সাথে। উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে রায়, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ এবং কর্মী সমর্থকরা। পাশাপাশি আজ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা ও তুলে দেওয়ার কথা ঘোষণা করেন জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলী।