পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কাঠ মানি খাওয়ার অভিযোগ নিয়ে বিডিওর দারস্ত তৃণমূল নেতা। অভিযোগ কাঠ মানি খাওয়ার উদ্দেশ্যে কোন রকমের নিয়ম নীতি ছাড়াই বিনা নোটিশে পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যদের বিভিন্ন মিটিং এর নির্দেশ দিচ্ছেন আর এই অভিযোগেই এদিন মুর্শিদাবাদের বড়য়ার তৃণমূল নেতা মাহে আলম বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন। সোমবার তৃণমূল কংগ্রেসের জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যরা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত এবারের পঞ্চায়েত ভোটে দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে বিজেপি কংগ্রেস সিপিআইএম তৃণমূল। ২১ জন সদস্যের মধ্যে ১৫ জন তৃণমূলের থাকা সত্ত্বেও এই পঞ্চায়েত সমিতিতে সহ-সভাপতি বিজেপির।
পঞ্চায়েত সমিতির সভাপতি এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এদিন তৃণমূল নেতা মাহে আলম বিডিওর দারস্থ্য হয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন নোটিশ ছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কিভাবে পঞ্চায়েত মেম্বারদের ফোন করে মিটিং এর জন্য ডাকতে পারেন।
বিষয়টিকে নিয়ে এখন রাজনৈতিক পারদ চড়ছে মুর্শিদাবাদের বড়য়ায়।

