নদীয়ার গাংনাপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার ৯০০ লিটার ভেজাল সর্ষের তেল

সর্ষের তেল ছাড়া রান্নার কথা যেন ভাবাই যায় না। বাজারে চলতি নামিদামি ব্রান্ডের সরষের তেল কিনে আপনি ঘরে নিয়ে আসছেন রান্না আরও বেশি স্বাদযুক্ত করে তোলার জন্য। কিন্তু সাবধান যে সরষের তেল আপনি কিনে এনে তা দিয়ে রান্না করছেন কখনো কি ঘূনাক্ষরেও ভেবে দেখেছেন যে সেই তেল ভেজাল নয় তো। পরীক্ষা করে কি দেখেছেন যে ভোজ্য সরসের তেল আপনি খাচ্ছেন তা আদতে কতটা স্বাস্থ্যসম্মত। আজই সাবধান হয়ে যান কারণ নদীয়ার বাজারে রমরমিয়ে চলছে ভেজাল ভোজ্য তেলের কারবার। যেখানে সর্ষের তেলে মেশানো হচ্ছে ভেজাল আর যা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ।
রবিবার রানাঘাট পুলিশদের অন্তর্গত গাংনাপুর থানার পুলিশের তৎপরতায় গাংনাপুর থানা এলাকার একটি সরষের তেলের গোডাউন থেকে ৯০০ লিটার ভেজাল সরষের তেল উদ্ধার করেছে গাংনাপুর থানার পুলিশ। জানা গেছে গোপন সূত্রে গাংনাপুর থানার পুলিশের কাছে খবর আসে যে এলাকায় ভেজাল সর্ষের তেলের কারবার চলছে। তারপরেই সরষের তেলের গোডাউনে হানা দিয়ে ভেজাল সর্ষের তেল উদ্ধার করে তারা। যদিও ঘটনায় এখনো পর্যন্ত সেখানে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবদের জন্য কিন্তু গোডাউনের মালিক পলাতক। ভেজাল ভোজ্য তেলের এই চক্রের সাথে আর কারা যুক্ত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ।