দুর্গাপুজোর পর মায়ের বিসর্জনের বিষাদ ভুলে বাঙালি এখন মেতেছে লক্ষ্মীপূজায়। গত শনিবার বাংলার ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মীপুজোর আরাধনা করা হয়েছে তবে পুজো একদিনের হলেও নদীয়া জেলায় কৃষ্ণনগরে কিন্তু এই লক্ষ্মী পুজো চলছে বেশ কয়েকদিন ধরে। কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বিশাল মণ্ডপ করে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন এই লক্ষ্মীপূজো পরিক্রমায়।
নদীয়া জেলার কৃষ্ণনগরের লক্ষ্মীপূজো গুলোর মধ্যে অন্যতম হলো বেলেডাঙ্গা ব্যবসায়ী সমিতির লক্ষ্মীপূজো, পাত্র বাজার ব্যবসায়ী সমিতি জর্জ কোর্ট পাড়ার ব্যবসায়ী সমিতির পুজো, জর্জ কোর্টপাড়া ইন্দিরা গান্ধি মার্কেট কমপ্লেক্সের লক্ষ্মীপূজা। বোয়ারী বাজার ব্যবসায়ী সমিতি টাইটানিক বিশ্বম্ভর রোড ক্লাবের লক্ষ্মীপূজো, অন্যতম। এছাড়াও এবছর বিশেষ নজর কেড়েছে অলক্ষী ধোপা পাড়া মোড় ক্লাবের লক্ষ্মীপূজো রাধানগর লালদীঘি মার্কেট কমপ্লেক্স ঝাউতলা মোড় ব্যবসায়ী সমিতি পোস্ট অফিস মোর এলাকার লক্ষ্মীপূজো এ বছর নজর কেড়েছে।
লক্ষী পুজোকে কেন্দ্র করে অসাধারণ আলোক শয্যায় ফুটিয়ে তোলা হয়েছে গোটা মন্ডপ। সব মিলিয়ে জমজমাট এ বছরের নদীয়ার কৃষ্ণনগরের লক্ষ্মীপুজো।

