মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক

চুরি করতে গিয়ে চোর হাতেনাতে ধরা পড়েছে এমন ঘটনা হামেশাই শোনা যায় কিন্তু কখনো কি শুনেছেন মিড ডে মিলের চাল ডাল আলু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে চোর তাও চোর কে জানেন স্কুলের শিক্ষক। হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যজুড়ে মিড ডে মিল বিতর্কের মাঝেই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে বনগাঁ কমলাপুর এফপিএফ স্কুলে।
একদিকে স্ত্রী তৃণমূলের সদস্যা এবং স্বামী পেশায় একজন শিক্ষক আর তারই বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের চাল চুরি করে নিয়ে পালাবার। বৃহস্পতিবার ওই শিক্ষককে স্কুল থেকে মিডডে মিলের সবজি চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার সময় ধরে ফেলেন স্থানীয়রা। তাদের আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁদের দাবি, প্রণব চন্দ্র দে নামে ওই স্কুল শিক্ষকের স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল সদস্য। স্ত্রীর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ব্যক্তি এই সব কাজ করছেন বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো শোরগোল এলাকায়। হাতেনাতে ওই শিক্ষককে ধরে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।
প্রশ্ন উঠছে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের খাবার কিভাবে একজন শিক্ষক চুরি করতে পারেন। গ্রামবাসীরা শিক্ষকের কঠোর শাস্তির দাবি করেছেন।