মাত্র দু’দিনের জ্বরে শান্তিপুর হাসপাতালে মৃত্যু চাকদার এক মহিলার
জ্বর নিয়ে চিকিৎসা করাতে চাকদা থেকে এক মহিলা গিয়েছিল শান্তিপুরে তার বাবার বাড়িতে কিন্তু শেষ রক্ষা হলো না হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হলো। জানা গেছে মৃত ওই মহিলার নাম মৌসুমী সরকার বয়স ৪৫ বছর তার বাবার বাড়ি শান্তিপুর রামকৃষ্ণ কলোনি এলাকায়। এ বিষয়ে ওই মহিলার প্রতি বেশি অজিত দাস জানিয়েছেন যে দুদিন আগে জর নিয়ে তিনি শান্তিপুরে বাবার বাড়িতে আসেন এরপরই শান্তিপুর হাসপাতালে ভর্তি হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চিকিৎসকরা কল্যাণীতে স্থানান্তরিত করেন কিন্তু পথেই তার মৃত্যু ঘটে। তার অনুমান ডেঙ্গু জ্বরেই ওই মহিলার মৃত্যু হয়েছে। উল্লেখ্য রাজ্যজুড়ে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নদীয়া জেলা রয়েছে শীর্ষে ডেঙ্গু আক্রান্তের নিরিখে। ফের জ্বরে মৃত্যুতে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক।

