নদীয়ার বাদকুল্লায় তিন তালার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক রাজমিস্ত্রি

কর্মরত অবস্থায় থাকাকালীন আচমকা তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন পেশায় এক রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে নদীয়ার বাদকুল্লায়। জানা গেছে মহাদেব মিত্র নামে পঞ্চগ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি গত ২৫ শে সেপ্টেম্বর সোমবার এক বাড়িতে কাজে গিয়েছিলেন আর ঠিক সেই সময় আচমকা তিন তালার ছাদ থেকে তিনি পড়ে যান এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এরপর কর্তব্য রত চিকিৎসকরা তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করেন সেখান থেকে কলকাতা মেডিকেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত ওই ব্যক্তির স্ত্রী সোমা মিত্র দাস জানিয়েছেন ঘোষপাড়া এলাকায় তার স্বামী কাজে গিয়েছিলেন তখন তারা খবর পান যে তিন তালার ছাদ থেকে পড়ে গেছেন তার স্বামী তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সংবাদমাধ্যমের সামনে আহত ওই ব্যক্তির স্ত্রী সকলের কাছে সাহায্য চেয়েছেন কারণ তাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়। পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি আহত হওয়ায় অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার।