গ্রামীন এলাকা গুলিতে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য নদীয়া জেলা পরিষদের উদ্যোগে বেশ কয়েকটি পঞ্চায়েতকে তুলে দেওয়া হল ই কার্ট গাড়ি। জানা গেছে প্রতিটি গাড়ি জন্য খরচা হয়েছে প্রায় এক লক্ষ ৯৮ হাজার টাকা। এই গাড়িগুলিতে আছে দুটি করে অংশ একটিতে থাকবে পচনশীল দ্রব্য এবং অন্যদিকে অপচনশীল দ্রব্য। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জেলাশাসক অরুণ প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা। ফুলবা তো নদীয়া জেলার গ্রামীন এলাকা গুলিতে যে হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিত্যদিন বেড়ে চলেছে তাতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই এই উদ্যোগ। নদীয়া জেলার ১৮৫ দিন পঞ্চায়েত আছে প্রথম অবস্থায় ৫০ টি পঞ্চায়েতের মধ্যে এই ই কার্ড চালিত গাড়ি বিতরণ করা হলেও পরবর্তীকালে বাকি পঞ্চায়েত গুলিতেও বিতরণ করা হবে। নদীয়া জেলা পরিষদের এই উদ্যোগকে প্রশংসা করেছে পঞ্চায়েতগুলি।

