নদীয়ার হাঁসখালিতে বেহাল রাস্তায় মাছ ধরার জাল নিয়ে স্থানীয়দের বিক্ষোভ
বর্ষায় রাস্তায় জল জমেছে এক হাঁটু সমান, অবস্থা এতটাই দুর্দশা গ্রস্থ যে সাধারণ মানুষ তো নিত্য চলাচল করতে পারছেনই না এমনকি টোটো অটো কোন যানবাহনও চলতে পারছে না। তাই একজোট হয়ে এবার রাস্তা মেরামতির দাবি জানালেন নদীয়ার হাঁসখালি থানার দক্ষিণপাড়া গ্রাম পঞ্চায়েতের ভগবতী তলা ১৫৭ নং বুথ এলাকার বাসিন্দারা। রাস্তায় জল জমে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে যে গ্রামবাসীদের অভিযোগ সেই জলে মাছও চাষ করা যাবে আর যে কারণেই মাছের জাল হাতে নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন স্থানীয়রা গুরুতর অভিযোগ তুলেছেন হাসখালি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সময়ে সদস্যা মুনমুন বিশ্বাস এর বিরুদ্ধে। অভিযোগ তার কাছে নাকি বহুবার রাস্তা মেরামত করার দাবি জানানো হয়েছে। এখনো কোনো সুরাহা হয়নি ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার নাকি কোন উন্নতি হয় না তাই গ্রামবাসীদের দাবি যত দ্রুত সম্ভব রাস্তা মেরামত করা হোক যদিও রাস্তা যে অত্যন্ত খারাপ তা স্বীকার করে নিয়েছেন হাঁসখালি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্যা মুনমুন বিশ্বাস।

