প্রেম করে শশুরের সাথে পালালো বৌমা, কোথায় ঘটল এমন কান্ড
স্বামী কর্মসূত্রে থাকেন বাইরে আর সেই সুযোগ শশুরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরল বৌমা। শেষমেষ শশুরের সাথে পালিয়ে গেল বৌমা। খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে তীব্র নিন্দা। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে। জানা গিয়েছে শ্বশুরের নাম জার্মান শেখ ও বৌমার নাম সায়রা বিবি। জানা গেছে জার্মান শেক সম্পর্কে সায়রা বিবির কাকা শ্বশুর।কর্মসূত্রে বিদেশে থাকতেন জার্মান শেখ। দিন চারেক আগে তিনি বাড়ি ফেরেন। অন্যদিকে, সায়রা বিবির স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। প্রতিবেশীদের দাবি বছর দুয়েক ধরে তারা সম্পর্কে রয়েছেন। জার্মান শেখের দুই মেয়ে এবং সায়রা বিবির এক ছেলে আছে । তারা যে পালিয়ে যাবেন এটা নাকি তাদের আগেই ঠিক করা ছিল। জার্মান শেখ দুই মেয়ে এবং এক স্ত্রীকে দেখে পালিয়ে যায় যার ফলে তারা এখন পথে বসেছে প্রায়। এ বিষয়ে জার্মান শীতের স্ত্রীর অভিযোগ যে স্বামী কর্মসূত্রে বিদেশে থাকতেন কিন্তু তার সংসারে কোন মন ছিল না।পরিবারের লোকজন জানিয়েছেন, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার চালাতেন জার্মান শেখ। ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। পরিবারের সদস্যরা দুজনেরই কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।

