নিজের বাড়িতেই খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা

নিজের বাড়িতেই খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা
রবিবাসরীয় সকালে নিজের বাড়িতেই খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা। ঘটনাটি ঘটেছে দত্তপুকুরে।দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান ও বর্তমান সদস্য দেবযানী সরদারের মা বেবিরানী সরদার খুন হলেন। গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী ঢুকে তার মাকে খুন করে বলে অভিযোগ মেয়ের।মৃতার এক মেয়ে জানিয়েছেন, দিদিকে খুন করতে এসেছিল দুষ্কৃতীরা।সকালে তিনি শোয়ার ঘরে, তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। এই পরিস্থিতি দেখে তিনি তড়িঘড়ি পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে দত্তপুকুর থানার পুলিশ। বছর পঞ্চান্নর এই বৃদ্ধাকে কে খুন করেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এখনও পর্যন্ত এই খুনের কোনও নির্দিষ্ট কারণ জানা যায়নি। রাজনৈতিক কারণেই কি এই খুন উঠছে প্রশ্ন।