নদীয়ার নবদ্বীপে ABVP- TMCP সংঘর্ষ, জখম একাধিক

নদীয়ার নবদ্বীপে ABVP- TMCP সংঘর্ষ, জখম একাধিক
ফের নদীয়ার নবদ্বীপে এবিভিপি ও টিএমসিপি দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন এবিভিপির সদস্যরা। অভিযোগ গত বুধবার প্রায় রাত আটটা নাগাদ নবদ্বীপে প্রাচীন মায়াপুরের নিমতলা এলাকায় একটি দলীয় কর্মসূচি সেরে চায়ের দোকানে চা খাচ্ছিলেন এবিভিপির কর্মীরা। সেই সময় কয়েকজন বাইক বাহিনীর হামলা চালানোর অভিযোগ তাদের ওপর। অভিযোগে তীর উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। এবিভিপির নদিয়া জেলা উত্তরের সংযোজক শুভ সাহা কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। নবদ্বীপ কলেজে ঘটনার জেরেই নাকি হামলা বলে মনে করছেন এবিভিপির সদস্যরা। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। এমনকি এবিভিপির কর্মীদের প্রাণ নাসের হুমকি ও পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ।