কল্যাণী JIS কলেজের ছাত্রাবাসের ছাত্রদের সাথে স্থানীয়দের বিবাদে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

কল্যাণী JIS কলেজের সামনে JIS কলেজের ছাত্রাবাসের ছাত্রদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বিবাদের জেরে চরম বিশৃঙ্খলার পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের সঙ্গে স্থানীয়দের শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে একাধিক জনকে আটক করে কল্যাণী থানার পুলিশ। তাতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানায় স্থানীয়রা। পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ছড়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্য করে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
তবে ঘটনার সূত্রপাত কি থেকে তা অজানা পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।