বাড়ির মধ্যে লুকিয়ে আস্ত এক অস্ত্র কারখানা, দেখুন কোথায়

বাইরে থেকে সেটি বাড়ি হলেও বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে আস্ত এক অস্ত্র কারখানা যেখানে সারেশারে সাজানো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। রাজ্যে একাধিক জায়গায় ইতিমধ্যেই বেআইনি অস্ত্র কারখানার হদিস মেরেছে এবার সেই তালিকায় দক্ষিণ ২৪ পরগনা। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে একটি বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছে। প্রচুর অস্ত্র সবার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে বারুইপুর থানা এবং বকুলতলা থানার পুলিশ যৌথভাবে এই প্রচেষ্টা চালায়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে ব্যক্তি বেআইনিভাবে অস্ত্র তৈরি করছে আর সেই মতই ক্রেতা সেজে দেড় ঘন্টা যাবতই ধৃতকে বিভিন্ন জায়গায় দূর করানো হয় আর এর পরেই হাতেনাতে তাকে গ্রেফতার করে পুলিশ।মূলত নির্জন এলাকায় দুই কামরার ঘর ও সামনে চালা থাকা বাড়িতে চলছিল অস্ত্র তৈরির কারবার। এমন কি শুনলে আপনি চমকে যাবেন যে পুলিশের চোখ এবং সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য বাড়ির পেছনে একটি পুকুর ছিল সেখানেই আর্মস লুকানো ছিল বলে জানা যাচ্ছে।