নদীয়ার তেহট্টে মৃগী সমবায় সমিতির ভোটে জয়ী বাম দুর্গ
নদীয়ার তেহট্ট মৃগী সমবায় সমিতিতে অক্ষত রইল বামেদের আধিপত্য। ৬২ টি আসনের মধ্যে ৫০ টি তে জয়ী হয়েছে সিপিআইএম বাকি বারটিতে জয়ী বিজেপি। কোন প্রার্থী দেয়নি তৃণমূল। জানা গেছে তেহট্টের সিডকা গ্রাম পঞ্চায়েতের মৃগী সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার। তেহট্টের সেই মৃগী সমবায় সমিতিতে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছে বামেরা। জানা যাচ্ছে ইন্ডিয়া জোটের কারণেই নাকি তৃণমূল সেখানে কোন প্রার্থী দেয়নি। ৫০ টি আসন দখল করে পরিচালন সমিতি দখল করেছে সিপিআইএম ফলাফল ঘোষণার পরে কর্মী সমর্থকদের মধ্যে দেখতে পাওয়া গেছে উচ্ছ্বাস। পুনরায় মৃগী সমবায় সমিতি দখল করে আবির খেলে জয়ের উদযাপন করল বাম সমর্থকেরা।

