১৫০০ কিমি সাইকেল চালিয়ে মহারাষ্ট্র থেকে নদীয়ার শান্তিপুরে
হঠাৎ নদীয়ার শান্তিপুরের রাস্তায় দেখতে পাওয়া গেলো সারি সারি সাইকেল আরোহীরা চলেছেন সাইকেল চালিয়ে। কিন্তু কোথা থেকে আসছেন তারা বা কোথায় বা যাবেন কি তাদের উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগতে শুরু করে। আর এর জানতে পারা যায় তারা আসলে এসেছেন মহারাষ্ট্র থেকে আমেদাবাদের সদ ভাবনা নামক একটি সংস্থার পক্ষ থেকে তারা পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে ভ্রমণ শুরু করেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা ঘুরে তারা এসে পৌঁছায় নদীয়া শান্তিপুরে। যেহেতু আগামী দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন আর গান্ধীজীর জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। নিত্যদিন যেভাবে পরিবেশ দূষণ বেড়ে চলেছে তাতে মানুষকে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই নাকি এই সাইকেল ভ্রমন। যদিও এই সাইকেল ভ্রমণের সঙ্গী হয়েছেন বেশ কয়েকজন বিদেশিও। পথে চলতে চলতে তারা পথ চলতি মানুষদের বার্তা দিয়েছেন কিভাবে? পরিবেশ বাঁচাতে হবে।